সাবেক মেয়র তাপসের সহযোগী গ্রেপ্তার

আপডেট : ১৭ জুন ২০২৫, ০৫:১০ পিএম

হত্যা মামলায় সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মো. খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার দিনগত রাতে ঢাকার শুক্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার (১৭ জুন) সিআইডি বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান নিশ্চিত করেন।

জসীম উদ্দিন জানান, সোমবার দিনগত রাতে রাজধানীর শুক্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গত ১৫ মে একই মামলায় সাবেক মেয়র তাপসের আরেক ঘনিষ্ঠ প্রতিনিধি এস এম কামাল হায়দারকে গ্রেপ্তার করেছিলো সিআইডি।

২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি জিগাতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আব্দুল্লাহ সিদ্দিক নামে এক আন্দোলনকারী নিহত হন। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়, যার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের বহুল আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি...
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর