ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের পাশ থেকেই দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায় নাই।
সোমাবর (৩০ জুন) দুপুরে দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের পেছনে পুলিশ বক্সের পাশ থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে উদ্ধার করে তাদের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলীর সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। এখন সেগুলো জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। পাশাপাশি তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
ঢাকার সব ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে পদক্ষেপ নিতে নির্দেশ