সোহাগ হত্যার মূলহোতা টিটু এখনও ধরাছোঁয়ার বাইরে

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৯:৪৮ পিএম

মিটফোর্ডে আলোচিত সোহাগ হত্যার মূলহোতা টিটুকে এলাকায় দেখা গেলেও পুলিশ বলছে, তার অবস্থান শনাক্ত করতে পারছে না তারা। অনুসন্ধান বলছে, মব সৃষ্টি করেই সোহাগকে হত্যার পরিকল্পনা করেছিলো টিটু বাহিনী। যার একটি অডিও ক্লিপ একাত্তরের হাতে এসেছে। এতে জানা গেছে, মব সৃষ্টি করে সোহাগকে হত্যার পরিকল্পনা হচ্ছিলো। পরিবার জানায়, তদন্তকারী কর্তৃপক্ষ পরিবর্তনে আবেদন করবেন তারা। 

গত ৯ সেপ্টেম্বর ঢাকার পুরনো অংশের মিডফোর্ডে সোহাগকে নৃশংসভাবে হত্যার কয়েকদিন আগের অডিও একাত্তর টেলিভিশনের এই প্রতিবেদকের হাতে এসেছে। যেখানে স্পষ্টভাবে শোনা যায়, মব সৃষ্টি করে সোহাগকে মারধরের পরিকল্পনা করছে ঘটনার মূলহোতা টিটুর অনুসারী হিসেবে পরিচিত রাজা।

হত্যাকাণ্ডের এক মাস পরও পুলিশের ধরাছোঁয়ার বাইরে টিটু। পুলিশ তাকে খুঁজে না পাওয়ার দাবি করলেও রোববার এক সিসিটিভি ফুটেজে, একেবারে মিডফোর্ড এলাকায়ই দেখা যায় তাকে। গ্যারেজে রাখা নিজের বাইকটি নিয়ে যায় টিটু। অথচ পুলিশ বলছে, টিটুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

এ পরিস্থিতিতে মামলার ১৪ আসামি গ্রেপ্তার হলেও টিটু আতঙ্কে ভুগছে পরিবার। হত্যার এক মাস পরও বিচারের আশায় কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরছে টিটুর ছোট্ট ছেলেমেয়েরা। মাস্টারমাইন্ডকে এখনো গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায়, তদন্ত সংস্থা পরিবর্তনের আবেদন করা হবে বলে জানান বাদির আইনজীবি।

পরিবারের দাবি, দ্রুত বিচার ট্রাইবুনালে সোহাগ হত্যার বিচার হলে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা দেখতে হতো না দেশবাসীকে।

 

একাত্তর/এসি
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানীর উত্তরায় ইলেকট্রনিকস মেরামতের টিনের চালওয়ালা একটি ছোট দোকান। কিন্তু সেই দোকানের ব্যাংক হিসাবেই মাত্র চার দিনে লেনদেন হয়েছে দেড় কোটি টাকা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর