ছাত্রলীগ পরিচয়ে টিকা না দেওয়ায় হাসপাতাল ভাঙচুর

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১০:০৪ পিএম

জামালপুরের সরিষাবাড়িতে সিরিয়াল ভেঙে টিকা দিতে না দেয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও ভাঙচুর করেছে টিকা নিতে আসা ছাত্রলীগ পরিচয়ের একদল যুবক। 

এসময় বাধা দিলে হামলাকারীরা আবাসিক মেডিক্যাল অফিসারসহ সাতজনকে পিটিয়ে আহত করে। গুরুতর আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘণ্টা টিকা প্রদান কার্যক্রম বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাহেদুর রহমান, টিকার ইনচার্জ মো. আসাদুজ্জামান খান (এমটিইপিআই), এম্বুলেন্স চালকের সহকারি সাজ্জাদ হোসেন হৃদয়, নৈশকর্মী রাহুল মিয়া ও পরিবার পরিকল্পনা অফিসারের গাড়ীর চালক হিরা মিয়া ও ওয়ার্ডবয় হারুন অর রশিদ হারুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী মোহাম্মদ রফিকুল হক জানান, প্রতিদিনের মতো সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল থেকে ১২-১৭ বছর বয়সী ছাত্রছাত্রীদের মাঝে করোনার টিকাদান কার্যক্রম শুরু করা হয়। 

এমন সময় দুপুরে টিকা নিতে আসে একদল যুবক নিজেদেরকে সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে দাবি করে বলেন, টিকা নিতে তারা লাইনে দাঁড়াতে পারবেন না।

আরও পড়ুন: ধর্ষণের পর পড়শিদের অপমান সইতে না পেরে আত্মহত্যা

এসময় তাদেরকে লাইন ছাড়া টিকা দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়। এ কথা শুনে মূহুর্তেই তারা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের টিকার ইনচার্জ  মো. আসাদুজ্জামান খান (এমটিইপিআই), এম্বুলেন্স চালকের সহকারি হৃদয় ও ওয়ার্ডবয় হারুন রশিদকে মারধর শুরু করে। 

এসময় বাইরে হট্টগোল শুনে আবাসিক মেডিকেল অফিসার ডা. সাহেদুর রহমান এগিয়ে আসলে তাকেও মারধর ও লাঞ্ছিত করে হামলাকারীরা। 

তিনি আরও জানান, হামলাকারীদের কাউকে চিনতে না পারলেও ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের সনাক্ত করা যাবে বলেও তিনি জানান। 

ভাংচুর ও মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছেন বলে জানান সরিষাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। 


একাত্তর/এসজে
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতীয় নাগরিকদের মাটি কেটে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত তিন দিন ধরে বকশীগঞ্জ সীমান্তের ১০৮৩ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর