দুই মাসের মধ্যেই ঢাকা-চট্টগ্রামে ‘সেট টপ বক্স’

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০৩ পিএম

সরকারের দেয়া দুই মাসের সময়সীমার মধ্যেই ঢাকা-চট্টগ্রামে সব ক্যাবল টিভি গ্রাহককে, ‘সেট টপ বক্সে’র আওতায় আনা সম্ভব বলে মনে করছে, ক্যাবল অপারেটররা। 

তারা বলছেন, এনিয়ে গ্রাহকদের অনীহা আছে। তারপরও লক্ষ্যপূরণে তারা আন্তরিক। এজন্য অন্তত পাঁচ বছর ‘সেট টপ বক্সে’র উপর আরোপিত আমদানি শুল্ক মওকুফ চান তারা।

‘ডিজিটাল বাংলাদেশে’ সম্প্রচার মাধ্যমকেও ডিজিটাল করতে ৩১ মার্চের মধ্যে ঢাকা-চট্টগ্রামের সব ক্যাবল টিভি গ্রাহককে ‘সেট টপ বক্সে’র আওতায় আনতে চায় সরকার। 

মাসের প্রথম দিনে নতুন করে আবারও ঘোষণাটি দেন স্বয়ং তথ্যমন্ত্রী। তার বেধে দেয়া সময়ের মধ্যেই দুই শহরকে ‘সেট টপ বক্সে’র আওতায় আনতে চান ক্যাবল টিভি অপারেটররাও। 

তারা বলছেন, চাহিদা মতো ‘সেট টপ বক্সে’র মজুদও আছে তাদের। তবে গ্রাহক সচেতনতা বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত প্রচারের।

আরও পড়ুন: বচ্চন পরিবারে আবারও করোনার হানা

তবে ‘সেট টপ বক্স’ স্থাপনে গ্রাহকদের অনীহার কথা জানিয়ে ইউনাইটেড কমিউনিকেশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সক্ষম।

এদিকে, গ্রাহকদের অভিযোগ ‘সেট টপ বক্সে’র দাম বেশি। তাই আগামী পাঁচ বছরের জন্য ‘সেট টপ বক্সে’র ওপর ২২ শতাংশ আমদানি শুল্ক মওকুফের দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী।

 

একাত্তর/আরবিএস  

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর