পুকুর থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৩:২০ পিএম

মাদারীপুরের কালকিনিতে পুকুর থেকে ভাসমান অবস্থায় আরিফুল (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১ এপ্রিল) সকালে স্থানীয়দের ফোন পেয়ে কালকিনি উপজেলার কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফুল সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে। তিনি কালকিনির উত্তর কৃষ্ণনগর কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে আরিফুল মাদ্রাসার বাবুর্চি বোরহান হাওলাদারের সাথে তার বাড়িতে যান। তারপর রাতে আর তিনি মাদ্রাসায় ফেরেননি। 

পরদিন সকালে বাবুর্চির বাড়ির পাশে ফজলে হাওলাদারের বাড়ির পুকুরে আরিফুলের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। 

আরও পড়ুন: নামাজ পড়িয়ে চিরকুট লিখে ইমামের ‘আত্মহত্যা’

এ ঘটনার পর থেকে মাদ্রাসার বাবুর্চি বোরহান হাওলাদার পলাতক রয়েছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, সকালে পৌরসভার কৃষ্ণনগর এলাকায় একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে নাম-পরিচয় নিশ্চিত করে। 


একাত্তর/এসজে
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর