চট্টগ্রামে স্পিডবোর্ট ডুবি, শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ অনেকই

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০১:১৬ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপে ২০ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে গেছে। এতে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনও কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বেলা ১০টার দিকে স্পিডবোটটি সন্দ্বীপ ঘাটের আধা কিলোমিটার দূরে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, আমি নৌঘাটে আছি। এক শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে শুনছি। বেশিরভাগ যাত্রী উদ্ধার হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যাটা জানাতে আরেকটু সময় লাগবে। 

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ওই নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত দুই শিশুর মৃত্যু হয়েছে।

কুমিরা ঘাট নৌ পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে বোটটি সন্দ্বীপের উদ্দেশে কুমিরা ঘাট ছেড়ে যায়। পরে সন্দ্বীপ ঘাটের আধা কিলোমিটার দূরে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

আরও পড়ুন: ঢাকা কলেজ ও ব্যবসায়ীদের যৌথ কমিটি করার উদ্যোগ

কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট মিসিং আছে শুনে অভিযান চলছে। তবে এ ঘটনায় কতজন নিখোঁজ আছে বা কতজনকে উদ্ধার করা হয়েছে তা এখনো জানি না।

চট্টগ্রামের কুমিরা নৌপুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক একরাম উল্লাহ বলেন, গুপ্তাছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে কেউ নিখোঁজ আছে কিনা তার খোঁজ নিচ্ছি।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর