মানিকগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৩:৪৯ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের রৌহা গ্রামের ফিরোজা বেগম (৫৫) মারা যান। তিনি আবুল হোসেনের স্ত্রী ও ৩ সন্তানের মা।

খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, ফিরোজা বেগম ভোরবেলা বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে নিজের ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। সকাল ৬টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসের সঙ্গে বজ্রপাত হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ঝড়ে গাছ চাপায় বৃদ্ধের মৃত্যু

বজ্রপাতে ফিরোজা বেগমের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেওয়ার পথেই তার মৃত্যু হয়, যোগ করেন জিয়াউল হক।


একাত্তর/আরএ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৯৭০ বিশ্বকাপে জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলারের পর প্রথম পুরুষ ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের গোলের অনন্য মাইলফলক স্পর্শ করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এমন কীর্তির রাতেও মাঠ ছাড়তে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর