জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখে এলেন ডেনিস রাজকুমারী

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৫:১৯ পিএম

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অভিঘাতের শিকার জনগোষ্ঠীর যাপিত জীবন দেখেতে সাতক্ষীরা জেলার শ্যামনগরে উপজেলায় এসেছেন ড্যানিস রাজকুমারী মেরি এলিজাবেথ।

তিনি শ্যামনগর উপজেলার উপকূলীয় বিভিন্ন এলাকা পরিদর্শন ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেছেন।

বুধবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে তিনি বিমান বাহিনীর হেলিকপ্টারে করে মুন্সিগঞ্জের ধানখালীতে অবতরণ করেন।

রাজকুমারী প্রথমে কুলতলী গ্রাম পরিদর্শনে যান এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। 

সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইত্যাদির খোঁজ নেন।

সাধারণ জনগোষ্ঠীর সঙ্গে কথা বলা শেষে রাজকুমারী একটি বহুমুখী সাইক্লোন শেল্টার পরিদর্শনে যান। সেখানে ঘূর্ণিঝড়ের সময় এটি কিভাবে ব্যবহার করা হয়, এর ব্যবস্থাপনা কিভাবে হয় ইত্যাদি বিষয়ে ধারণা নেন।

image


পরে রাজকুমারী তার সফরসঙ্গীদের নিয়ে বেড়িবাঁধে যান। তিনি পায়ে হেঁটে সেখানে বসবাসরত জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেন।  

এসময় রাজকুমারী বোঝার চেষ্টা করেন, কীভাবে মানুষ জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। 

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা, রুটিন প্রকাশ

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বিকেলে রাজকুমারী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে শ্যামনগর ত্যাগকরবেন। 

তিনি জানান, এ অঞ্চলে রাজকুমারীর জন্য বিশেষ নিরাপত্তা রাখা হয়েছে।


একাত্তর/এসি

বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার পথ...
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর