পাওনা টাকার জন্য কিশোরকে মারধর: আটক তিন

আপডেট : ০৭ মে ২০২২, ০১:৩৬ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে ভৈরবপুরে পাওনা টাকার জন্য স্কুল শিক্ষার্থীকে গাছের সাথে বেঁধে রেখে নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৭ মে) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

ঘটনাটি পবিত্র ঈদুল ফিতরের দিন মঙ্গলবার ঘটলেও, সম্প্রতি গাছে বেঁধে রাখার  ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একাত্তর টেলিভিশনের অনলাইন পোর্টালে খবরটি প্রচার হওয়ার পর কুমিল্লা পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নজরে আসার পর তাৎক্ষনিক তিনি জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

আটকরা হলেন, মো. নাহিদুল ইসলাম (২০), মো. নাজমুল হোসেন (২৩) ও জসিমউদ্দিন (২৭)। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাটি কুমিল্লা পুলিশ সুপারের নজরে আসার দুই ঘণ্টার মধ্যে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজন আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাসুত্র: বাবার কাছে পাওনা আদায়ে ছেলেকে তুলে নিয়ে নির্যাতন

ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী সাহেদ হোসেন শান্তের পিতা ইউসুফ মিয়া বলেন, কিছুদিন আগে পাশের গ্রাম ভৈরবপুর এলাকার দুলু মিয়ার ছেলে নাহিদুলের দোকান থেকে একটি খাট বানিয়েছিলেন তিনি।

প্রায় সব টাকা দেয়া হয়ে গেলেও, আর ৪৫০ টাকা বকেয়া থাকার কারণে ঈদের কয়েকদিন আগে নাহিদুল তার বাড়িতে গিয়ে টাকার জন্য গালমন্দ করে। সপ্তাহখানেক পরে টাকা দিয়ে দেয়ার কথা বললেও নাহিদ এটা নিয়ে বাড়াবাড়ি করলে এক পর্যায়ে এ নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। 

ঈদের দিন ইউসুফ মিয়ার ছেলে শান্ত বন্ধুদের সাথে ঘুরতে বের হলে তাকে তার বন্ধুদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যায় নাহিদুলসহ আরও কয়েকজন। নাজমুল শান্তকে তার বাড়িতে নিয়ে গাছের সাথে বেঁধে রেখে মারধর করে। 

খবর পেয়ে থানায় জানানো হলে স্থানীয় ইউপি সচিব ও গ্রাম পুলিশ সেখান থেকে শান্তকে উদ্ধার করে নিয়ে আসে। এই ঘটনায় শুক্রবার (৬ মে) রাতে বুড়িচং থানায় মামলা দায়ের পর তাদের আটক করা হয়। 


একাত্তর/এসজে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর