প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত দুই, আহত এক

আপডেট : ০৮ জুন ২০২২, ০৪:১২ পিএম

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের চালক। 

বুধবার (৮ জুন) ভোরে ওই উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের তিশিগাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি একটি তাল গাছে ধাক্কা দেয়। এতে মাইনুল হাসান (৭০) ও রওশন আরা (৬৫) নামের প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। 

এদিকে দুর্ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন প্রাইভেটকার চালক আনিছুর রহমান। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত রওশন আরা ও তার স্বামী মাইনুল ইসলাম নওগাঁর বদলগাছী উপজেলার পয়নারী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহত প্রাইভটেকার চালক আনিছুর নড়াইলের নয়াগাতীর বাওসোনা গ্রামের বাসিন্দা।

দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, প্রাইভেটকারে যাত্রী হয়ে মাইনুল ও তার স্ত্রী রওশন আরা ঢাকা থেকে নওগাঁর বদলগাছীতে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ি এলাকায় প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। 

এসময় তাদের প্রাইভেটকারটি সড়কের পাশের একটি তাল গাছে ধাক্কা দেয়। এতে চালকসহ তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। পরে আহত দুজনকে শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইনুল হাসান। 


একাত্তর/এসজে
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর