সিদ্বিরগঞ্জের আদমজী ইপিজেডে আগুন

আপডেট : ১৭ জুন ২০২২, ০২:৪১ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে দশটার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। 

ইতোমধ্যে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি নির্মাণ কাজের পাইলিং করার সময় নীচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে গিয়ে আগুন জ্বলে উঠে। গ্যাস লাইনের আগুন হওয়াতে এর শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে। এ কারণে সেখানে থাকা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ইপিজেড এলাকা ত্যাগ করেন।

তবে কোন গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়ান হয়নি।

image


নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ, মন্ডলপাড়া নারায়ণগঞ্জসহ চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের চারপাশে একশ ফিট পর্যন্ত ফায়ার ব্রিগেডের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে রাখার কাজ করছে। আগুন ছড়িয়ে যাবার কোন আশঙ্কা নেই। তিতাস কর্তৃপক্ষ গ্যাস লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। পাইপে জমে থাকা গ্যাস ফুরালেই আগুন পুরোপুরি নিভে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ঘটনাস্থলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কার্যালয়ের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র‍্যাবের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন উপস্থিত রয়েছেন।


একাত্তর/জো 

খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন পেয়ে জামালপুরের ইসলামপুরে গাছে উঠে মাথা ঘুরে আটকে পড়া এক বৃদ্ধকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৩৫ হাজার লিটার ফার্নেস অয়েল ও ৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে। 
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর