টানা বৃষ্টির পর রাঙ্গামাটিতে বন্যা

আপডেট : ২০ জুন ২০২২, ০১:৩৫ পিএম

রাঙ্গামাটিতে গত চার দিন ধরে চলা অবিরাম বৃষ্টি কিছুটা কমেছে। তবে এখনও বৃষ্টির সেই আতঙ্ক কাটেনি পাহাড়ের মানুষগুলোর। এরই মধ্যে জেলায় দেখা দিয়েছে বন্যা।

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আক্রান্ত উপজেলাগুলোতে আশ্রয়কেন্দ্র খোলাসহ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

image


এদিকে পাহাড় ধসের আশঙ্কায় প্রাথমিকভাবে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরে ২৮টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রথম দিন থেকে কাজ শুরু করেছে। 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করে সেখানে অবস্থান করা মানুষদের সরে যেতে বলা হচ্ছে। প্রয়োজনে তাদের সেখান থেকে নিয়ে আশ্রয়কেন্দ্রে রেখে আসা হচ্ছে।

image


সোমবার (২০ জুন) আশ্রয়কেন্দ্রগুলোতে গিয়ে জানা যায়, রাঙ্গামাটি শহরের ১০টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫০০’র বেশি মানুষ রাতে অবস্থান করছিল। কিন্তু বৃষ্টি কমে যাওয়ায় দিনে তারা প্রায় সবাই নিজ বাড়িতে ফিরে গেছেন।  

image


আরও পড়ুন: জামালপুরে ৫০ হাজার মানুষ পানিবন্দি, বাড়ছে নদী ভাঙন

অপরদিকে প্রবল বর্ষণে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।  রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে সড়ক ও জনপদ বিভাগের কাজ করে যাচ্ছে।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর