নোয়াখালীতে অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৫:৩৮ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন খালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৫ শ’ মিটার চায়না দুয়ারী জাল ও চারশ’ ৫০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) বেগমগঞ্জের শরীফপুর-হাসানহাট খাল থেকে এ জালগুলো জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম।

আরও পড়ুন: জলঢাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন জানান মৎস্য সপ্তাহও নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাল থেকে অবৈধ জালগুলো জব্দ করা হয়। যার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ধরেনর অভিযান অব্যাহত থাকবে।


একাত্তর/আরএ

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর