সৈকতে নৈশপ্রহরীর চাকরির আড়ালে চলছিল মাদকের কারবার

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৩:১১ পিএম

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে নৈশপ্রহরীর চাকরির আড়ালে মাদকের কারবার চালানো চক্রের মূলহোতাকে এক লাখ পিস ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। এসময় তার চার সহযোগীকেও আটক করা হয়। 

শনিবার (১৫ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা সৈকতে অভিযান চালায় র‍্যাব-৭। 

এসময় ইঞ্জিনচালিত বোট থেকে ইয়াবা খালাসের সময় বোটটি ধাওয়া দিয়ে গভীর সমুদ্রে আটক করা হয়।  

র‍্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইউসুফ জানান, বোটে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করে পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হচ্ছেন- পাচারকারী চক্রের মূলহোতা আবদুল মালেক, নিজাম উদ্দিন, হাসান মিয়া, ওমর ফারুক ও ইমরান হোসেন। তাদেরকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন: ২৯ লাখ টাকার ফেন্সিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

র‍্যাব জানিয়েছে, আবদুল মালেক পতেঙ্গা সৈকতে নৈশপ্রহরীর চাকরির আড়ালে কয়েক বছর ধরে মাদক পাচার করে আসছিল। পাচারকারীরা টেকনাফ সীমান্তের মিয়ানমার থেকে ইয়াবা সাগরপথে এনে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জেলায় পাচার করত।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর