সংঘর্ষ থামাতে গিয়ে লোহার রডের আঘাতে একজন নিহত

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১১:২৮ পিএম

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে লোহার রডের আঘাতে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমতপুর বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আবুল হাসেম মাঝি (৫০) বুড়িরচর ইউনিয়নর রেহানিয়া গ্রামের আলী আজমের পুত্র।

পুলিশ জানায়, বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের হোসেন ও সাগরের সঙ্গে বাড়ির সীমানা জায়গা নিয়ে একই গ্রামের ফয়েজের বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় রহমতপুর বাজারে কথা কাটাকাটি ও গালমন্দ হলে হাশেম মাঝি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু এসময় হোসেন ও সাগর উল্টো তার সাথে ঝগড়া শুরু করেন এবং সাগর উত্তেজিত হয়ে তার হাতে থাকা লোহার রড দিয়ে হাশেম মাঝির মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় প্রতিপক্ষের হামলায় ফয়েজ উদ্দিন (৩৪) গুরুতর আহত হলে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বাস থেকে ১৪০০ কেজি জাটকা জব্দ, চালক-হেলপারের জেল

হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, এ ঘটনাকে কেন্দ্র করে নিহত হাশেম মাঝির আত্মীয়-স্বজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখার জন্য ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে সর্তক অবস্থায় রয়েছে। তবে পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি বলেও জানান তিনি।


একাত্তর/জো

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
শিল্পোদ্যোক্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে গ্যাসের চাপ ও সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় গ্যাসনির্ভর শিল্পে স্বস্তি ফিরেছে। এতে উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর