সাত বছর পর ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০২:০৩ পিএম

সাত বছর পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ শহরের ওয়াপদা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন। চলছে মিছিল, সমাবেশ। গুরুত্বপূর্ণ পদ কারা পাচ্ছেন তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। 

সম্প্রতি পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের ভরাডুবিতে বর্তমান কমিটিকে দায়ী করে তৃণমূলের দাবি, নতুন নেতৃত্বের।

সাত বছর পর সম্মেলন। তাই শহর জুড়ে উৎসবের আমেজ। মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। দিনরাত চলছে মিছিল, সমাবেশ। সভাপতি-সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে জল্পনা কল্পনাও।

বর্তমান কমিটির সময় পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবির কারণে নতুন নেতৃত্বের দাবি তুলেছেন পদ-প্রত্যাশী নেতারা। আর নিজেদের মূল্যায়ন করতে নতুন নেতৃত্বের দাবি তৃণমূল নেতাকর্মীদের।

আরও পড়ুন: চট্টগ্রামে ডেঙ্গুতে শিশু আক্রান্ত ও মৃত্যু বেশি

বর্তমান কমিটির সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই ব্যর্থতার কথা মেনে নিয়ে বলেন, এ কমিটির সাফল্যও রয়েছে অনেক।

একাত্তর/জো  

ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর