বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু, পলাতক মা গ্রেপ্তার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০৬:৪৫ পিএম

মাদারীপুরে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দুই শিশুর পলাতক মা পূর্ণিমাকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, উপ-পরিদর্শক তন্ময় মণ্ডলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। পরে অভিযুক্তকে সদর মডেল থানায় নিয়ে আসা হয়।

এর আগে সোমবার শিশু মিঠু ও মানবের চাচী রত্মা রানী সদর থানায় মামলা দায়ের করেন।

নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন লেগে পুলিশ সদস্যের মৃত্যু

সোমবার সকালে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে বদ্ধ ঘরে ঘুমন্ত অবস্থায় শিশু দু’টি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তার মা ও নানী।


একাত্তর/আরএ

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর