শেরপুরে ১০০ একর জমি অবৈধ দখলমুক্ত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:৫০ পিএম

শেরপুরে নকলা উপজেলার পেকুয়া বিলের ১০০ একর জমি অবৈধ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এসময় লাল নিশান দিয়ে সরকারি জায়গা চিহ্নিত করে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়।

শুক্রবার (৬ জানুয়ারি) দিনব্যাপী গনপদ্দী ইউনিয়নের ওই বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। পরে দখলমুক্ত জমি সরকারের নিয়ন্ত্রনে আনা হয়। এর মধ্যে ছোট-বড় প্রায় ৪০টি পুকুর ছিলো।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গনপদ্দি ইউনিয়নের পেকুয়া বিলের ১৯৬ একর জমি আছে, যা সরকারি। স্থানীয় কিছু লোকজন বেশ কিছুদিন যাবত ১০০ একরের মতো জমি অবৈধভাবে দখল করে ছোট-বড় পুকুর দিয়ে মাছ চাষ করে আসছিল। 

image


অভিযানে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, কাননগো শেখ আব্দুর রহিম, সার্ভেয়ার শহিদুল ইসলাম ও মামুন হোসেন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. হযরত আলীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নীতিমালা পাশ হলেই রাজাকারের তালিকা প্রকাশ: মন্ত্রী

উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, উদ্ধার জমির বাজারমূল্য ১৫ কোটি টাকার বেশি। এতে একদিকে রাষ্ট্রের সম্পত্তি যেমন উদ্ধার হলো, অপরদিকে এসব পুকুর লিজ দিয়ে প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় হবে। প্রকৃত মৎস্যজীবিদের কাছে এসব জলমহাল ইজারার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর