ঝিনাইদহে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০১:৫২ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মাঠ থেকে তাপস কুমার বিষ্ণু (৫৬) নামের এক স্কুল শিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

বিষ্ণু উপজেলার চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ও জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, তাপস কুমার বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে সবার অগোচরে বেরিয়ে যায় সে। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে স্থানীয়রা ঈশ্বরবা গ্রামের মাঠে কাদার মধ্য থেকে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন: শরণখোলায় মধ্যরাতে বাজারে আগুনে পুড়লো চার দোকান

তবে ঠিক কিভাবে তাপস কুমারের মৃত্যু হয়েছে তা জানতে পারেনি পুলিশ। বিস্তারিত জানতে মরদেহের ময়নাতদন্ত প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর