অশুভ শক্তি থেকে মুক্তি কামনায় মুখোশ নাচ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১২:৪৬ পিএম

ঢাকঢোল, কাঁসর, সানাই আর উলুধ্বনিতে মুখর বিকেল। চারদিক থেকে ছুটে আসছে নারী-পুরুষ, কিশোর-কিশোরী সবাই। কারো কারো সঙ্গে আছে শিশুরাও। চৈত্রসংক্রান্তির দিনে চড়ক পূজা উপলক্ষে মুখোশ নাচের উৎসবে যোগ দিতে তাদের এই ছুটে আসা। 

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের সিঙ্গিয়া গ্রামে এ দৃশ্য দেখা মেলে।

আয়োজকেরা জানিয়েছেন, চৈত্রসংক্রান্তির দিনে চড়ক পূজা উপলক্ষে সিংগিয়া শিবকালি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মুখোশ নাচের আয়োজনের ইতিহাস শত বছরের। বাংলা পঞ্জিকা অনুযায়ী শুক্রবার পহেলা বৈশাখ হলেও, হিন্দু পঞ্জিকা অনুযায়ী এদিন ছিল চৈত্রের শেষ দিন। 

এই দিনটিকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা চড়ক পূজা ও নানা আচার অনুষ্ঠান করে থাকেন। পূজা শেষে চলে মুখোশ নাচ। আয়োজকেরা বলছেন, এই নাচের বিশেষ উদ্দেশ্য আসলে ভগবানের কাছে প্রার্থনা করা। এই নাচের মাধ্যমে, সৃষ্টিকর্তার কাছে অশুভ শক্তি সরিয়ে শুভ শক্তি প্রতিষ্ঠার প্রার্থনা করা হয়।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার বেলা পৌণে চারটার দিকে ওই এলাকা ঢাকঢোল, সানাই ও কাঁসরের বাজনায় মুখরিত হয়ে ওঠে। আশেপাশের বিভিন্ন এলাকার নারী-পুরুষেরা জড়ো হন এ আয়োজনে। তাদের সঙ্গে বাড়ির শিশুরাও এসেছে। মন্দিরের মাঠ ও আশপাশে বসে মিষ্টি-মণ্ডা আর নানা খেলনোর পসরা। বেলা চারটার দিকে একদল নর-নারী ও শিশু মুখোশ পড়ে মন্দির মাঠে এগিয়ে আসেন। সেই সঙ্গে বাদ্যের তালে তালে শুরু হয় নাচ। সেই নাচ চলে ঘন্টাখানেক।

image


জেলা শহরের ঘোষপাড়া মহল্লার বাসিন্দা গোপী নাথ ঘোষ তার পরিবারসহ মেলা ঘুরতে এসেছেন। মুখোশ নাচ উপভোগের সময় তিনি বললেন, সারা বিশ্বকে এক অশুভ শক্তি গ্রাস করছে। চড়ক পূজায় এসে অশুভ শক্তির হাত থেকে মুক্তি ও মঙ্গল কামনা করেছি।

সিঙ্গয়া শিবকালি মন্দিরের কোষাধ্যক্ষ চিত্তরঞ্জন রায় বললেন, এই আয়োজনটি কবে থেকে হয়ে আসছে তা জানি না। তবে বাপ-দাদার মুখে শুনেছি কয়েকশ বছর ধরে এই মন্দিরে চৈত্রসংক্রান্তি উপলক্ষে চড়ক পূজা হয়ে আসছে। 

মন্দিরের সভাপতি গৌরহরি ঘোষ বলেন, আমাদের সারা বছরের কষ্ট বিসর্জনের পাশাপাশি নতুন বছরের শুভ বাসনা করেই এর আয়োজন করা হয়। অনেকে বাসনা করে মানত করে, তাদের দানের মুখোশ পরেই নেচে দেবতার কাছে বসনা পূরণের প্রার্থণা করা হয় । 

নাচ শেষে বিজয় দাস বলেন, ‘মুখা (মুখোশ) পরে নাচিলে, হামার ওপর দেবতা ভর করে। এতে হামার মঙ্গল হয়। যারা নাচেছে তারা সবাই গ্রামেরই লোক।’ 

সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকশ বছরের পুরোনো এই মুখোশ নাচ। এই নাচের মাধ্যমে আদি শক্তির আরাধনা করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের এই আয়োজন আমি সেই ছোট থেকে দেখে আসছি। সুযোগ পেলে আমিও মুখোশ নাচ উপভোগ করি।


একাত্তর/এসজে

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
শুধু আইন করে বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, এর জন্য সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর