কুমিল্লায় আগুন নেভাতে গিয়ে চার ফায়ার সার্ভিস কর্মী আহত

আপডেট : ০১ জুন ২০২৩, ১২:৪৮ পিএম

কুমিল্লা নগরীর রাজগঞ্জে 'লি কুপার' জুতার শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভা‌তে গি‌য়ে আহত হ‌য়ে‌ছেন ফায়ার সার্ভিসের চার কর্মী। আহত‌দের কু‌মিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।

বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথ‌মিকভা‌বে ক্ষয়ক্ষ‌তি নিশ্চিত করা যায়‌নি।

শো-রুমের ম্যানেজার মোহাম্মদ শুভ জানান, আগুন লেগে মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। শো-রুমে প্রায় ৯০ লাখ টাকার মালামাল ছিলো। প্রায় সব মালামালই পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে দেরি করেছে, না হলে ক্ষয়ক্ষতি হয়তো আ‌রেও কম হতো। 

image

আরও পড়ুন: বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ফায়ার সার্ভিসের কুমিল্লা জেলা সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা কর‌ছে ফায়ার সা‌র্ভিস। 

শো-রুমের ম্যানেজার মোহাম্মদ শুভ ও মা‌লি‌কের দাবি ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী থানায় এক‌টি মামলা প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।


একাত্তর/আরবিএস  
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর