মুকসুদপুরে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের সম্মাননা, গণসংযোগ

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১১:৫৮ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ‘আলোকিত গোহালা ও সমৃদ্ধ মুকসুদপুর কাশিয়ানী’ নামে একটি সামাজিক সংগঠন। একইসঙ্গে গোহালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদেরও অভিনন্দন জানানো হয়েছে। 

সোমবার বিকেল চারটায় সংগঠনিটর উদ্যোগে গোহালা ইউনিয়নের গোহালা বাজারে মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি সংঘের অস্থায়ী মিলনায়তনে শহীদ, প্রয়াতসহ সকল বীর মুক্তিযোদ্ধার জন্য সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। শহীদ ও প্রয়াতসহ সকল মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মানিত করা হয়। শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পক্ষে পরিবারের সদস্যবর্গ শুভেচ্ছা ও সম্মাননা গ্রহণ করেন। আর কৃতি শিক্ষার্থীদেরও ফুল এবং ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়  উপ-কমিটির সাবেক সদস্য ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিচালনা কমিটির সম্মানিত সদস্য আশরাফুল আলম পপলু।   

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মুকসুদপুর উপজেলার সাবেক কমান্ডার ফিরোজ খান। 

সভাপতিত্ব করেন গোহালা  ইউনিয়ন কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মিয়া।

স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মো. সালাম শেখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সংগঠক ফারুক বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক টুটুল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. মিয়া সিরাজুল হক ও মুকসুদপুর উপজেলা কমান্ড নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক গাজী।

এসময় পপলু বলেন, আমরা শিক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি নিশ্চিত করতে বর্তমান প্রজন্মকে সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ড ও চেতনায় উদ্বুদ্ধ করতে চাই। একই সঙ্গে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে চাই।

image


এদিকে সংগঠনটির উদ্যোগে আশরাফুল আলম পপলুকে নিয়ে ‘শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির  অভিযাত্রা’ শিরোনামে এক গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

সামাজিক সম্প্রীতি, শান্তি ও সমৃদ্ধি বিষয়ে সচেতনতা সৃষ্টি  এবং দেশ ও বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা সরকারের অর্জন ও সাফল্য তুলে ধরতে এই অভিযাত্রা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শ্রেণি, পেশা, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতির মাধ্যমে শান্তিপূর্ণ মানবিক সমাজ বিনির্মাণ এই কর্মসূচির লক্ষ্য। 

সোমবার সকাল ৯টায় মুকসুদপুরের গোহালা টি.সি.এ.এল উচ্চ বিদ্যালয় থেকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো মাধ্যমে এই অভিযাত্রার শুরু হয়। 

এই অভিযাত্রা গোহালা থেকে শুরু হয়ে সিন্দিয়াঘাট-টেকেরহাট হয়ে দিগনগর গিয়ে সেখানে নিয়ে নির্মিত মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। এখান থেকে বরইতলা, বনগ্রাম হয়ে মুকসুদপুর থেকে কাশিয়ানী। এরপর কাশিয়ানী থেকে মুকসুদপুর হয়ে ভাবরাশুর, উজানী, কাশালিয়া, ননীক্ষীর, জলিরপাড়, শান্তিপুর, সুইচগেট, টেকেরহাট, সিন্দিয়াঘাট হয়ে গোহালা। মুকসুদপুর ও কাশিয়ানীর পথে পথে মানুষের সঙ্গে কুশল বিনিময় করা ও বিভিন্ন স্থানে পথসভার আয়োজন করা হবে বলেও জানিয়েছে সংগঠনটি।


একাত্তর/এসি

গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর