আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত

ভান্ডারিয়ার মেয়র প্রার্থী মাহিমকে ইসির তলব

আপডেট : ১২ জুলাই ২০২৩, ১০:৫৯ পিএম

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার মেয়র প্রার্থী মাহিবুল হোসেন মাহিমের বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ঢাকা নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। 

চিঠিতে বলা হয়, আগামী ১৩ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভান্ডারিয়া পৌরসভার বাইসাইকেল প্রতীকের প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা প্রদান করতে হবে। 

সেইসাথে আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ার পরও কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়েও নির্বাচন কমিশন সচিবালয়ে যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে মাহিবুল হোসেন মাহিমকে। 

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর যাচাই-বাছাই করে পিরোজপুর জেলা নির্বাচন কমিশন বাইসাইকেল মার্কার প্রার্থীর পক্ষে মোটর শোভাযাত্রা ও যান্ত্রিক যানবাহন নিয়ে শোডাউন করে স্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। এর পরিপ্রেক্ষিতেই তাকে নির্বাচন কমিশন সচিবালয়ে তলব করা হয়েছে।

উল্লেখ্য, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত মাহিবুল হোসেন মাহিম জাতীয় পার্টির (জাপা) মনোনীত বাইসাইকেল মার্কার মেয়র প্রার্থী। তিনি জাতীয় পার্টি চেয়ারম্যান ও ভান্ডারিয়ার স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর আপন চাচাতো ভাই। গত ৮ জুলাই বিকেলে আনোয়ার হোসেন মঞ্জু নিজ এলাকায় গেলে সেখানে মাহিবুল হোসেন মাহিমসহ শতাধিক মোটরসাইকেল ও অর্ধশত মাইক্রোবাস নিয়ে বাইসাইকেলের পক্ষে এলাকায় বিশাল শোডাউন করে জাপার নেতাকর্মীরা। 

এর পরদিন একইভাবে আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে-জামাই, ফরিদপুরের সংসদ সদস্য নিক্সন চৌধুরীও একইভাবে বিশাল শোডাউন করে বাইসাইকেলের পক্ষে ভান্ডারিয়ায় শোডাউন দিয়ে প্রবেশ করেন। যা নিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি ও চাঞ্চল্য সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার 

এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফাইজুর রশিজ খসরু জমাদ্দার। এরই প্রেক্ষিতে সেদিন জাপার প্রার্থীকে চিঠি দেয় পিরোজপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়। তারই ধারাবাহিকতা মাহিম হোসেনকে ঢাকায় তলব করা হলো। 

আগামী ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


একাত্তর/এসজে

মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর