কবিরাজকে গলা কেটে হত্যা করলো অতিথি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার এক কবিরাজকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। 

শুক্রবার সকালে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা জানা যায়। নিহত কবিরাজের নাম আল-আমিন (৪৮), তিনি পিরোজপুর জেলার সদর থানার দক্ষিন পুকুরিয়া এলাকার হারুনুর রশীদের ছেলে। নিহত আল আমিন তার স্ত্রী ও ছেলেকে নিয়ে ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার তৈয়ুব আলী মেম্বারের বাড়ীর নীচ তলায় ভাড়ায় বসবাস করতেন।

নিহতের পরিবার জানায়, আল আমিন কবিরাজি করলেও এক সময় জাহাজে বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে বাবুর্চি পেশা ছেড়ে কবিরাজি শুরু করেন তিনি। জাহাজে চাকুরিরত অবস্থায় হাফেজ মাস্টার নামের একজনের সাথে পরিচয় হয় আল-আমিনের। প্রায়শই হাফেজ মাস্টার তার বাসায় আসতো এবং অতিথি হিসেবে রাত্রি যাপন করতো। 

বৃহস্পতিবার রাতে তারা দুইজন একসাথে একই রুমে থাকে এবং পাশের ফ্ল্যাটে স্ত্রী ও ছেলে ঘুমাতে যায়। রাত চারটায় ভাত ও সেমাই নিয়ে নিজ রুমে দরজা লাগিয়ে হাফেজকে নিয়ে শুয়ে পড়ে। সকালে স্ত্রী দরজা খুলে গলাকাটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।


ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, খবরপেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিমের অভিযান চলছে।

একাত্তর/এআর
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার এক মাস পেরিয়ে গেলেও এখনো উন্মোচিত হয়নি সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য।
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর