শ্রমিকলীগ নেতা হত্যায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার তিন

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৫:০৩ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ মহাজনকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী পিতা-পুত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক শাহাদাত মন্ডল (৬৫), বকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাফি মন্ডল (৩২) ও তার প্রতিবেশি মোঃ মেহেদী হাসান দিপু (৩০)। 

সোমবার মাঝরাতে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালুখালী উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
 
র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গড়াই নদীর চরের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে গত ১৫ অক্টোবর রাতে আব্দুল আজিজ মহাজন কোনা গ্রামের ৩ রাস্তার মোড়ে পৌছালে পূর্ব হতে ওৎ পেতে থাকা ৩২-৩৩ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র (রামদা, চাইনিজ কুড়াল, ছেনদা, লোহার রড ও বাশেঁর লাঠি ইত্যাদি) নিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত আক্রমণ করে।

পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ অক্টোবর রাত ১ টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে নিহত আজিজের ভাই মোঃ আব্দুর রহমান বাদি হয়ে সোমবার বালিয়াকান্দি থানায় শাহাদাত ও রাফিসহ ২৪ জন এবং অজ্ঞাতনামা আরো ৮-৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে হত্যাকাণ্ডে জড়িত আসামিরা আত্মগোপনে চলে যায়। 

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক আরও বলেন, এ হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে আসামীদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার তিন আসামিকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এআর

এআর
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর