বিদেশি অস্ত্রসহ নওগাঁয় অস্ত্রব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৯:৩৯ এএম

নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রব্যবসায়ী মিজান শেখ (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার (১২ জুলাই) রাতে উপজেলার কিত্তলী গ্রামের জ্যোতি কোল্ড স্টোরেজের পাশ থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব। এসময় তার কাছে থেকে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি শুটারগান উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত মিজান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

র‌্যাব-৫ এর রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মান্দা উপজেলার কিত্তলী গ্রামে জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে অস্ত্র কেনাবেচা করা হবে। এমন তথ্যের ভিতিত্তে কোম্পানীর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনসহ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। 

আরও পড়ুন: ঢাকায় কেজি দরে বিক্রি হবে বারোটি বিমান!

এসময় রাত আটটার দিকে স্টোরেজের পাশ থেকে মিজান শেখকে আটক করা হয়। ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

মেজর সানরিয়া চৌধুরী আরো জানান, মিজান অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে বিক্রয়ের লক্ষে নিয়ে এনেছিল। সে দীর্ঘদিন থেকে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। 

এ ঘটনায় নওগাঁ জেলার মান্দা থানায় একটি মামলা দায়ের করা রয়েছে বলেও জানায় র‍্যাব। 

image



একাত্তর/আরএইচ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত কাঞ্চন সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া...
রাজধানীর প্রতিবেশী জেলা গাজীপুরের শিল্পাঞ্চলে চরম সংকট কাটিয়ে অবশেষে ফিরতে শুরু করেছে স্বস্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ ঘোষণার পর শিল্পাঞ্চলটিতে গ্যাসের চাপ বৃদ্ধি পেয়েছে এবং একই সঙ্গে...
বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
অফিস কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়ে গণনার ভিডিও প্রকাশের পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আবদুস সোবাহানকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর