নিয়ন্ত্রণ হারানো বাস দোকান গুড়িয়ে খাদে, নিহত এক

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪১ পিএম

বাগেরহাটে দ্রুতগতির একটি বাস রাস্তার পাশের দোকান ঘর ভেঙে নিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ওই দোকান ঘরে ঘুমিয়ে থাকা দুই জন অক্ষত রয়েছেন।

মঙ্গলবার সকাল ছয়টার দিকে জেলার কচুয়া উপজেলার মাঠবাড়িয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিব মল্লিক (২৭)। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পুঠিয়াখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক একলাস জানান, সকাল ছয়টার দিকে একটি বাস দোকান গুড়িয়ে দিয়ে খাদে পড়ে যায়। এসময় দোকানে দুই জন ঘুমিয়ে থাকলেও তারা অক্ষত আছেন। তবে ধারদেনা করে দাঁড় করানো নতুন দোকান হারিয়ে এখন নিঃস্ব বলেও জানিয়েছেন তিনি। 

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী জানান, ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় বিপরীত সাইডে গিয়ে রাস্তার পাশের  দোকান ঘরে আছড়ে পড়ে। এরপর বাসটি রাস্তার পশে খাদে পড়ে এবং এক যাত্রী নিহত হন। এসময় বাসের চালক সিটে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বাসটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর