ফেরিঘাটে যাত্রীদের ভিড়, পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১১:২২ এএম

করোনা সংক্রমণ ঠেকাতে দেশে কঠোর বিধিনিষেধ চললেও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের ভিড় কমেনি। কঠোর বিধিনিষেধে যাত্রী পারাপার বন্ধ রাখার কথা থাকলেও স্বাভাবিক নিয়মে চলছে সব। বাংলাবাজার ঘাটে পারাপারের অপেক্ষায় আছে পাঁচশতাধিক পন্যবাহী ট্রাক। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে আসা যাত্রীদের চাপও বেড়েছে। 

বাংলাবাজার নৌপুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, বুধবার (২৮ জুলাই) সকাল থেকে যাত্রীর চাপ বেশি ছিল। গাড়ির চাপ তেমন নেই। যাত্রীরা বেশির ভাগই ঢাকামুখী। ঢাকা থেকে কম আসছেন। ফেরিঘাটে আসা মানুষ ঠেকানো যাবে না। কারণ ঘাটে মোবাইল কোর্ট নাই, পুলিশের জনবল কম। তাই ফেরি এসেই হুড়োহুড়ি করে উঠে পড়েন যাত্রীরা।

গণপরিবহন বন্ধ থাকায় থ্রি-হুইলার এবং মোটরসাইকেলে চেপে সাধারণ যাত্রীরা শিবচরের বাংলাবাজার ঘাটে চলে আসেন। এরপর ফেরিতে উঠতে আর বাধা থাকে না তাদের। যাত্রী ভাড়া ২৫ টাকা দিয়ে অনায়াসেই ফেরিতে উঠছেন যাত্রীরা।  

বাংলাবাজার ফেরিঘাট সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে সাধারণ যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা রাজধানীগামী যাত্রী ও যানবাহনের চাপ বেশি দেখা গেছে। 

আরও পড়ুন: উষ্ণ সম্পর্কের লক্ষ্যে চীন-তালেবান আলোচনা শুরু

বর্তমানে এ নৌপথে চারটি রো রো ও তিনটি কে-টাইপ ফেরি চলাচল করছে। ফেরিগুলোতে যানবাহনের পাশাপাশি টিকিট কেটে সাধারণ যাত্রীদের পারাপার করা হচ্ছে। ঘাটের টার্মিনালেও প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ঘাটের চারটি পন্টুনে পদ্মা পারাপারের জন্য অপেক্ষা করছেন ঢাকামুখী যাত্রীরা। এসব যাত্রী মোটরসাইকেল, ইজিবাইক, মাহিন্দ্র বা অটোরিকশায় করে ঘাটে আসছেন কোনো প্রকার বাধা ছাড়াই।


একাত্তর/আরবিএস  

সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর