হত্যাকাণ্ডের ১৩ বছর পর রায়: ছয়জনের মৃত্যুদণ্ড, দশজনের যাবজ্জীবন 

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:৪২ পিএম

১৩ বছর আগে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার হাজী নুরুল হক হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড ও দশজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। 

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় প্রদান করেন । 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা  হলেন, মাসুম (৩৫), তাজুল ইসলাম (৩২), মোস্তফা(২৪), কাইয়ুম (২৫), তবদুল হোসেন (৪০) ও কাইয়ুম (২৮), তাদের সবার বাড়ি একই গ্রামে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌশলী এডভোকেট মোঃ জাকির বলেন, আমরা আশা করছি উচ্চ আদালত এই রায় বহাল রেখে দ্রুত বাস্তবায়ন করবেন।  

তিনি জানান, ২০১১ সালের ১৬ফেব্রুয়ারি সন্ধ্যায় সবুজপাড়া থেকে রিকশায় ছোটধুশিয়া যাওয়ার পথে আসামীরা অতর্কিত লোহার বল্লম দিয়ে হামলা করে হাজী নুরুল হককে হত্যা করে। এ ব্যাপারে নিহতের ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ছোট ধুশিয়া গ্রামের মাছুমসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষ নয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে ১৯ আসামীর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ছয়জনের মৃত্যুদণ্ড ও ১০জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের  রায় দেন আদালত। রায়ে দুইজনকে খালাস প্রদান করা হয়।

এআর
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর