মাছের সাথে এ কেমন শত্রুতা!

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৮:১৩ পিএম

শেরপুরের শ্রীবরদীতে প্রজেক্টের পুকুরে বিষ দিয়ে সাকিব আল হাসান সাকিব নামে এক উদ্যোক্তার প্রায় ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সগুনা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে পুকুরে হাজার হাজার মরা মাছ ভেসে উঠে।

ভুক্তভোগী সাকিব আল হাসান বলেন, আমি ৮৫ শতাংশ জমিতে রুই, কাতল, মৃগেল, কালবাউশসহ আট জাতের কার্প মাছের প্রজেক্ট করেছি। কে বা কারা মঙ্গলবার দিবাগত রাতে আমার ৪০ শতাংশের একটি পুকুরে বিষ প্রয়োগ করে। এতে ওই পুকুরের সব মাছ মরে গেছে। বুধবার সকালে আমার কাজ থাকায় পুকুরের দিকে যাইনি। দুপুরে প্রজেক্টে মাছের খাবার দিতে গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠেছে।

তিনি আরও বলেন, পুকুরের কোনো মাছ জীবিত নেই, সবগুলো মাছ মরে ভেসে আছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

সগুনা গ্রামের বাসিন্দা ইউনুস আলী বলেন, যারা সাকিবের মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে মাছ মেরেছে, তাদের উপযুক্ত বিচার হওয়া দরকার। তার সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু বিষ দিয়ে মাছ মেরে ফেলে এটা চরম অন্যায় হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে কেউ যদি অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর