হাত দেখেই সময় বলে দেন ইয়াছিন, লাগে না ঘড়ি!

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০২:৫৬ পিএম

ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে সঠিক সময় বলে দিতে পারেন নওগাঁর রাণীনগর উপজেলার ৭৫ বছর বয়সী ইয়াছিন আলী। তার এমন প্রতিভায় বিস্মিত স্থানীয়রা। 

সকাল-দুপুর, বিকেল-সন্ধ্যা কিংবা রাতের যে কোনো সময় তার কাছে জানতে চাওয়া হলে হাতের দিকে তিনি তাকিয়ে সঠিক সময় বলে দেন। আর তার বলা সময় হুবহু ঘড়ির কাঁটার সঙ্গে মিলে যায়।  

চলতে পথে যেকেউ ইয়াছিন আলীকে কয়টা বাজে জিজ্ঞাসা করলে- হাতের দিকে তাকিয়েই বলে দিচ্ছেন সময়। মিলেও যাচ্ছে ঘড়ির কাঁটার সাথে। ৭৫ বছরের ইয়াছিন আগে হাতে ঘড়ি ব্যবহার করলেও ত্রিশ বছর আগে সেটিও ছেড়ে দিয়েছেন।

কোনোরকম প্রযুক্তির সহায়তা ছাড়া সঠিক সময় বলে দেয়ায় এরইমধ্যে গ্রামে ইয়াসিন পরিচিত ঘড়ি ইয়াছিন নামে। শুধু তাই নয়, তার গ্রামের নামও বদলে হয়ে গেছে ইয়াছিনপুর। 

ইয়াছিন আলী বলেন, দেহঘড়ি আমার ভেতরেও আছে, সবার ভেতরেই আছে। চেষ্টা করেন, চেষ্টা করলেই আপনিও পারবেন। এটা মনের আবেশ। মনের আবেশে ঘড়ি চলে।   

ইয়াছিন আলীর এই প্রতিভা এলাকাবাসীদের খুবই ভালো লাগে। এমনকি তারা এ নিয়ে গর্ববোধও করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যানও জানালেন, ২৫ বছর থেকে ঘড়ি ছাড়া সময় বলতে পারেন। তিনি যেখানেই যান সেখানেই এলাকার লোক তাকে নিয়ে আনন্দে মেতে থাকেন।

কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন বলেন, তিনি একজন ভালো মানুষ। তিনি কাঁচামালের ব্যবসা করেন। গ্রাম থেকে কাঁচা সবজি কিনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেন।  

কোনো কিছু অর্জনে ইচ্ছে ও মনের শক্তিই প্রধান। মানুষ চাইলেই অজানাকে জানতে পারেন, নিয়ন্ত্রণেও করতে পারেন। নওগাঁর ঘড়ি ইয়াছিন আলীই তার বাস্তব প্রমাণ বলছেন এলাকার বিশিষ্টজনরা।

আরবিএস
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর