মাদারীপুরে শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকার

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০২:৩৩ পিএম

মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুই দোকানিকে তিন হাজার টাকা সচেতনমূলক জরিমানা করা হয়েছে। 

শুক্রবার সকালে মাদারীপুর শহরের চরমগুরিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতা মূলক লিফলেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টানিয়ে রাখার জন্য বলা হয়। 

এদিন চরমগুরিয়া বাজারের ভাই ভাই স্টোরকে দুই হাজার ও রব স্টোরকে এক হাজার টাকা সচেতনমূলক জরিমানা করা হয়েছে। 

শিক্ষার্থীরা বলেন, শহরের প্রতিটি বাজারে গিয়ে আমরা মনিটরিং করবো। ব্যবসায়ীরা যাতে প্রতিটি পণ্যের মূল্য তালিকা রাখে এবং অতিরিক্ত দামে কোনো পণ্য বিক্রি না করে সে জন্য অবগত করবো।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, শহরের চরমগুরিয়া বাজারে শিক্ষার্থী ও তারুণ্যের শপথ সমাজ কল্যাণ যুব সংঘের সদস্যদের সাথে নিয়ে বাজার মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখে ও মূল্য তালিকা টানিয়ে রাখে সে ব্যাপারে তাদেরকে অবগত করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এমন অভিযান অব্যাহত থাকবে। 

আরবিএস
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর