নারায়ণগঞ্জে কমলো বাসভাড়া, হরতাল প্রত্যাহার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেলচালিত বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ ও শিক্ষার্থীদের ভাড়া অর্ধেক করা হয়েছে। সেই সাথে পূর্ব ঘোষিত রোববারের আধাবেলা হরতাল প্রত্যাহার করে নিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহারের ঘোষণা করেন ফোরাম আহ্বায়ক রফিউর রাব্বি।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রফিউর রাব্বি বলেন, বাস মালিকরা ক্ষতিগ্রস্ত হোক তা যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম চায় না। একই সাথে পরিবহন খাতে নতুন করে কোনো মাফিয়া, চাঁদাবাজ ও গডফাদারের রাজত্ব মেনে নেওয়া হবে না। ঢাকা-নারায়ণগঞ্জ পথে ননএসি বাসের ভাড়া ৫০ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণ করায় সার্বিক দিক বিবেচনা করে যৌক্তিক ভাড়া নির্ধারণ হওয়ার হরতাল প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে বিকেলে জেলা প্রশাসন ও পরিবহন মালিক সমিতি জরুরি সভা ডেকে বাস ভাড়া কমানোর কথা জানায়। ঢাকা-নারায়ণগঞ্জ পথে ননএসি বাসের ভাড়া ৫০ টাকা ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নির্ধারণ করে আজই প্রজ্ঞাপন জারি করা হবে এবং সোমবার থেকে এ ভাড়া কার্যকর করা হবে।

এর আগে গত ২১ দিনব্যাপী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী বাসের ভাড়া কমানোর দাবিতে আন্দোলন শুরু করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এতে সমর্থন জানান পেশাজীবী সংগঠন, রাজনৈতিক দল শিক্ষার্থীরা।

ঢাকা-নারায়ণগঞ্জ রোডে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ১৭ কিলোমিটারের ভাড়া দীর্ঘদিন যাবৎ যাত্রীদের কাছ থেকে ৫৫ টাকা আদায় করছে বাস মালিকরা। এ রুটে প্রতিদিন ৬০ হাজার মানুষ যাতায়াত করে।

আরবিএস
বাংলা নববর্ষে শেরপুর সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ বাস সার্ভিস কর্মসূচির উদ্বোধন করা হয়।
সাভারের আশুলিয়ায় বাসে বাড়তি ভাড়া আদায়ের জেরে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধরের শিকার হয়ে বাসের চালক ও কন্ডাকটরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।
শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই এভাবে বাস বন্ধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা এই রুটে ভেঙে ভেঙে যাত্রা করছেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর