ঢাকা থেকে অপহৃত তরুণী নরসিংদীতে উদ্ধার

আপডেট : ২৯ মে ২০২৫, ০৬:৪০ পিএম

রাজধানীর শ্যামলী এলাকা থেকে অপহৃত তরুণী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর ফোনে নরসিংদী থেকে উদ্ধার হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার (২৮ মে) রাত সাড়ে নয়টায় একজন কলার টাঙ্গাইল, মির্জাপুর থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তার ভাগনিকে ঢাকার শ্যামলী এলাকা থেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে টাকা দাবি করছে।

তিনি আরও জানান, সে সময় তিনি বিকাশে দুইহাজার পাঁচশ' টাকা পাঠান। এরপর তিনি তার ভাগনিকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রেজোয়ান। 

কনস্টেবল রেজোয়ান তাৎক্ষণিকভাবে ঢাকার আদাবর থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আদাবর থানা কলারের অবস্থান শনাক্ত করে নরসিংদীর পলাশ থানাধীন ঘোড়াশাল এলাকায়। 

এরপর নরসিংদীর পলাশ থানায় বিষয়টি জানানো হলে পলাশ থানার একটি দল অবিলম্বে অপহরণের শিকার তরুণী তমা আক্তারকে (২৫) ঘোড়াশালের একটি বাড়ি থেকে উদ্ধার করে। 

এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পলাশ থানা পুলিশ দলের নেতৃত্ব দেয়া এসআই কাজী কামাল ৯৯৯ এ বিষয়ে নিশ্চিত করেন। 

আরবিএস
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন পেয়ে জামালপুরের ইসলামপুরে গাছে উঠে মাথা ঘুরে আটকে পড়া এক বৃদ্ধকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর