একাত্তর সালে তাদের কী ভূমিকা ছিলো তারা ভুলে গেছে: জয়নুল আবদিন

আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:০৩ পিএম

দেশে নির্বাচন হবে কিন্তু তার আগে কিছু কিছু দল গোসসা, মান-অভিমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। 

তিনি বলেন, তারা মিটিং থেকে বের হয়ে আসে উল্লেখ করে। যারা গোসসা করেছে তারা মনে হয় একাত্তর সালে তাদের কী ভূমিকা ছিলো সে কথা ভুলে গেছে। এসময় মান-অভিমান ভুলে নির্বাচনী মাঠে এসে তাদের পরীক্ষা দেয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২০ জুন) বিকেলে সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হওয়াতে নোয়াখালীর সেনবাগ বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, শেখ হাসিনা যেভাবে মৃত ব্যক্তির ভোট দেয়ার ব্যবস্থা করেছেন, কেন্দ্র দখল করেছেন, দিনের ভোট রাতে দিয়েছেন এমন ভোট তিনি চান না। তাই পদ-পদবীর কথা চিন্তা না করে আগামীতে যে যোগ্য প্রার্থী তার পক্ষে কাজ করারও অনুরোধ করেন। 

তিনি আরও বলেন, সেনবাগে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু যারা বিগত আওয়ামী সরকারের আমলে জেল-জলুম হামলা-মামলা মোকাবেলা করেছেন, দিনের পর দিন আদালতের বারান্দায় হাজিরা দিতে দিতে সময় পার করেছেন, সে সব ত্যাগী ও বঞ্চিত নেতা-কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে কোনো কমিটি তৈরি করে চাপিয়ে দিলে তা কোনোমতেই মেনা নেয়া হবে না এবং নেতা-কর্মীারও তা মেনে নেবে না। 

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারি, আবদুল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহসহ আরও অনেকে।        

আরবিএস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর