বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলে ডাবল এ্যাকশন: খায়রুল কবির খোকন

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম

কেউ বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলে তার বিরুদ্ধে ডাবল এ্যাকশন নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। 

বুধবার (১৮ মার্চ) নরসিংদী সদর উপজেলায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। 

খায়রুল কবির খোকন বলেন, বিএনপি সরকার সমাজকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে অঙ্গীকারবদ্ধ। আমি জেলার ওসি ও এসপি সাহেবকে বলে দিয়েছি, আমার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি বা মাদকের অভিযোগ থাকলে তাদের বিরুদ্ধে ডাবল এ্যাকশন হবে। 

তিনি আরও বলেন, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, কে কোন দলের তা দেখা হবে না, আমরা দেখবো সে অপরাধী কি না, অপরাধীদের কোনো দল নাই।

নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

আরবিএস
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর