তিতাস নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদীর ওভার ব্রিজের নিচ থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের ধারণা, মরদেহটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাইকারচর গ্রামের মো. শহীদ মিয়ার মেয়ে শামসুন্নাহারের (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহের শারীরিক গঠন ও পরনের পোশাক দেখে শামসুন্নাহারের পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। স্বজনরা জানিয়েছেন, শামসুন্নাহার মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং পাবনা মানসিক হাসপাতালেও বেশ কয়েকবার চিকিৎসাধীন ছিলেন।

নিহতের মামা মো. হেলাল উদ্দিন জানান, মানসিক অসুস্থতার কারণে ২০১৬ সালে শামসুন্নাহারের সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়ে যায়। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

হোমনা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।

একাত্তর/আরএ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর