তিনশো ফিট সড়কে বাইক-প্রাইভেটকার সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

রূপগঞ্জের পূর্বাচল তিনশো ফিট সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সংঘর্ষে রিফাত ও সাব্বির নামে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে পূর্বাচল তিনশো ফিট সড়কের জলসিড়ি চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর থানাধীন শেকেরকান্দী গ্রামের নুর ইসলামের ছেলে ও সাব্বির একই গ্রামের আমির হোসেনের ছেলে। তারা দুইজনই স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, রোববার দুপুরে পূর্বাচল তিনশো ফিট সড়কের জলসিড়ি চত্বর এলাকায় ঢাকাগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রিফাত ও সাব্বির সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি।  

খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে রিফাত ও সোয়া ৬টার দিকে সাব্বির মৃত্যু বরণ করেন।

মরদেহ দুটি ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

এদিকে ঘটনাস্থল থেকে প্রাইভেটকার জব্দ করলেও পালিয়ে যান চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। 

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর