নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল মাসহ দুই শিশুর মরদেহ

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৫:১৭ পিএম

চাঁদপুরে নিজ ঘর থেকে এক গৃহবধূসহ চার ও দুই বছরের দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলেছিল।

মঙ্গলবার দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামের রাঢ়ী বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গৃহবধূ ফাতেমা আক্তার সীমা (২৫), সন্তান আরিফা (৪) ও আরিয়া (২)।

গৃহবধূ সীমার পিতা হাইমচর উপজেলার আলগী গ্রামের বাসিন্দা মোস্তফা কোতোয়াল জানান, সামাজিকভাবে গত ছয় বছর আগে আরিফের সঙ্গে মেয়ের বিয়ে হয়। বিয়ের পর আরিফ দুবাই যান। গত এক মাস আগে বাড়িতে এসেছেন। মেয়ের সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া-বিবাদ হয়েছে কিনা এমন কথা মেয়ে কখনও জানায়নি। 

তবে এ বিষয়ে আরিফে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলতে চাইলে কেউই বক্তব্য দিতে রাজি হননি।

এদিকে এই ঘটনার পর পর ফরিদগঞ্জ থানা পুলিশের সামনেই সীমা ও আরিফের স্বজনদের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষের ঘটনা  ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। কিছুক্ষণ পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়ন করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মরদেহগুলো ঘরে ফ্যানের সঙ্গে ঝুলেছিল। গৃহবধূর স্বামী আরিফের সঙ্গে কথা বলে জানা গেছে, স্ত্রী তাকে পরকীয়ায় জড়িত থাকার সন্দেহ করতেন। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনার করা যাচ্ছে- পরকীয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখন নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদে স্বামী আরিফকে আটক করা হয়েছে।

একাত্তর/এসি
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর