সিঁধ কেটে ৭৫ বছরের বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৯ পিএম

পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে ৭৫ বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যা ঘটে থাকতে পারে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম লক্ষ্মী রানী ভক্ত (৭৫)। তিনি ওই এলাকার সুমন্ত কুমার ভক্তের স্ত্রী।

স্থানীয়রা জানায়, স্থানীয় নুর ইসলাম শেখ নামের এক ব্যক্তি খেজুরের রস দিতে সকালে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেয়ে পাশের বাড়ির কৃষ্ণা মণ্ডলকে ডাকেন। কৃষ্ণাঘরে ঢুকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত দেখতে পান।

নিহতের ছেলে তাপস কুমার ভক্ত বলেন ,ভোরে খবর পাই। তিনি বাড়িতে এসে খাটের ওপর তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পাই । 

তিনি জানান, স্থানীয় একটি গ্রুপের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জের মাকে হত্যা করা হয়ে থাকতে পারে। 

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, সিঁধ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর