চট্টগ্রাম-১৬ আসনে নৌকার মুস্তাফিজের প্রার্থিতা বাতিল

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:৫৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার বিকেল চারটায় নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

দলীয় লোকজনের ওপর হাত দিলে পুলিশের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। সে ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছিল ইসি।

তিনি একই আসনের বর্তমান সংসদ সদস্য।

ইসি সচিব জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম-১৬ আসনের (বাঁশখালী) আওয়ামী লীগ মনোনীত মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

তবে বৈধ যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে নির্বাচনে ভোট গ্রহণ চলবে বলেও জানান নির্বাচন কমিশনের সচিব।

 

একাত্তর/জো
বর্তমান সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত রাখাকে অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খাল খনন কর্মসূচিতে দেশের প্রান্তিক মানুষ সুফল...
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে চট্টগ্রাম- ৯ আসনের জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির শুনানিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের কাগজ দেখাতে পারেননি...
চট্টগ্রামে আগুনে পুড়ে যাওয়া এস আলম সুগার রিফাইন্ড মিলে থাকা চিনির ৮০ শতাংশই রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
এবার পুড়ছে চিনির গুদাম। চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামে আগুন লেগেছে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর