চট্টগ্রামে ব্যতিক্রমী বই বিনিময় উৎসব

আপডেট : ০৪ মে ২০২৪, ০৭:২৩ পিএম

চট্টগ্রাম মহানগরে দিনব্যাপী বই বিনিময় উৎসব হয়েছে। অর্থের বদলে নিজের পুরোনো বই দিয়ে অন্য বই নিয়েছেন বিভিন্ন বয়সী পাঠক। ‘বই নয়, জ্ঞানের বিনিময়’ -স্লোগানে পঞ্চমবারের মতো এই উৎসব আয়োজন করেছে স্টোরি টেলিং প্লাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ।

শিশু-কিশোরদের মোবাইল গেম আর ক্ষতিকর নেশা থেকে দূরে সরিয়ে রাখবে এই উৎসব, বলছেন বিশিষ্টজন ও অভিভাবকরা।

সরেজমিনে দেখা যায়, বন্দর নগরী চট্টগ্রামের জামালখান মোড়ের ফুটপাতে ১১টি স্টলের টেবিলে সাজানো রয়েছে গল্প, উপন্যাস, জীবনী, কবিতা, মুক্তিযুদ্ধের বই। আছে একাডেমিক বইও।

এসব বই থেকে পাঠকরা বেছে নিচ্ছেন নিজের পছন্দের বইটি। তবে এজন্য কোন অর্থের দরকার হয় না, দরকার শুধু নিজের পুরোনো এক বা একাধিক বইয়ের। এর বিনিময়ের পছন্দের বই নিতে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। তবে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যায় শিশু-কিশোরদের।

ব্যতিক্রমী এই বই বিনিময় উৎসবের আয়োজন করে স্টোরি টেলিং প্লাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা।

বই বিনিময় উৎসবের সমন্বয়ক সাঈদ খান সাগর বলেন, আমরা বই বিনিময় উৎসবটা চালু রাখার চেষ্টা করছি। যাতে পাঠকরা বিভিন্ন ধরনের বই পড়তে পারে। 

বিশিষ্টজনরা বলেন, এধরণের উৎসব যত বেশী হবে তত বেশী পাঠক তৈরি হবে। এতে সমৃদ্ধ করবে মানুষের জ্ঞান ভাণ্ডার। 

দৈনিক আজাদির সম্পাদক এম এ মালেক বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়োজন। যা শিক্ষার্থীদের উপকৃত করবে।

অভিভাবকরাও মনে করেন শিশু কিশোরদের মোবাইল গেমসসহ বিভিন্ন নেশা থেকে মুক্ত করে সৃজনশীল মনন তৈরিতে বই পড়ার বিকল্প নেই।

শুক্রবার দিনব্যাপী চলা এই উৎসবে বই বিনিময়ের আগে রেজিস্ট্রেশন ছিলো বাধ্যতামূলক। এবার ২৫ হাজার বই বিনিময় করার সুযোগ দিয়েছেন আয়োজকরা।

 

একাত্তর/আরএ
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর