মাকে কুপিয়ে হত্যা, ছেলের ফাঁসি দাবি বাবার

আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:৪১ পিএম

চট্টগ্রামে মাদক সেবনে টাকা না দেওয়ায় মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানার পুলিশ।

রোববার রাত ১০টার দিকে নগরীর পাহাড়তলী থানার ভেলুয়ার দীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম চন্দনা বেগম। তিনি ওই এলাকার সিএনজিচালিত অটোরিকশার চালক আখতার হোসেনের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। গ্রেপ্তার ছেলের নাম ওমর ফারুক।

ওই গৃহবধূর স্বামী বলেন, নিজে অটো চালক হলেও চেয়েছিলেন একমাত্র ছেলে পড়াশোনা করে ভালোভাবে নিজের জীবনে প্রতিষ্ঠা পাক। কিন্তু পড়ালেখা বাদ দিয়ে মাদকের ভয়াল নেশায় কখন যে জড়িয়ে গেছে টেরই পাননি। মাকে হত্যায় ছেলের ফাঁসি দাবি করেছেন তিনি। 

প্রতিবেশী ও স্বজনরাও জানান, ওমর ফারুক খারাপ সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে ঘৃণিত কাজে জড়িত হয়েছে। তারা এলাকায় মাদক নির্মূলের পাশাপাশি এই হত্যার বিচার দাবি করছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম জোনের উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, ঘটনার সময় মাদকের টাকার জন্য ওমর ফারুক তার মা চন্দনা বেগমের সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে তিনি মাকে ধারালো বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিল না।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘাতক ছেলেকে আটক এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর