আনার হত্যা: সিয়াম কী করতেন জানে না পরিবার

আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:২৭ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেপালে আটক সিয়াম হোসেনকে নির্দোষ দাবি করেছেন তার বাবা-মা। তবে, তারা জানেন না সিয়াম কী করতেন। টেলিভিশনে সংসদ সদস্য হত্যায় সিয়ামের জড়িত থাকার খবর শুনে হতবাক তারা।

ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্কুল শিক্ষক আলাউদ্দিন বালী ও ফিরোজা খানম দম্পতির দুই ছেলেমেয়ের মধ্যে বড় সিয়াম হোসেন। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় জড়িত থাকার অভিযোগে নেপালে আটক হয়েছে সে।

বোরহানউদ্দিন কুতুবা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ঢাকায় চলে যায় সিয়াম। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে সর্বশেষ চাকরি করতেন একটি কোম্পানিতে। সিয়াম কোন হত্যাকাণ্ডে জড়িত, এটি মানতেই পারছেন না তার বাবা-মা।

সিয়ামের মা ফিরোজা বেগম বলেন, আমার ছেলে এ ধরনের না। সংবাদে যা শুনি, তাতে আমাদের মন খারাপ হয়ে যায়।

সিয়ামের বাবা আলাউদ্দিন বালী জানান, ১৮ তারিখ নেপাল যায় সিয়াম। এরপর ২৬ মে সে ফোন করে তার মাকে জানান, তার জন্য যেনো দোয়া করে।

সিয়ামের ছোট বোন আফসারুন নেছা আনাকে নিয়ে ঢাকায় থাকতেন সিয়াম। সেই বোনের দাবি, কোম্পানির কাজে ভারত-নেপাল যাতায়াত করে সিয়াম। তবে, ভাই কী কাজ করেন- তা তিনি জানেন না।

সিয়াম বাড়িতে যেতেন কম, তাই প্রতিবেশীদের সাথে তার খুব একটা দেখা-সাক্ষাৎ হতো না। তারা শুধু জানেন সিয়াম ঢাকায় ভালো চাকরি করে। টেলিভিশনে সংসদ সদস্য হত্যায় তার জড়িত থাকার কথা শুনে হতবাক প্রতিবেশী আর পৌরসভার মেয়র।

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জানান, সিয়ামের বাবা চাকরির সুবাধে ৩০ থেকে ৩৫ বছর আগে বোরহানউদ্দিনে আসেন। এরপর থেকে তারা এখানেই থাকেন।

সিয়ামের বাবা আলাউদ্দিন বালীর আদি বাড়ি বরিশালে। স্কুলে চাকরির সুবাদে ৩৫ বছর ধরে ভোলায় বসবাস করেন তিনি। এখানেই জন্ম সিয়ামের।

কলকাতায় বাংলাদেশের সংসদ সংসদ আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেন নেপালে আটক হয়েছেন। গত বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করে।

ঢাকার গোয়েন্দা কর্মকর্তারা শনিবার সকালে নেপাল গেছেন তাকে ফেরাতে। চলছে কূটনৈতিক তৎপরতা।

ডিবির তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের ফ্ল্যাটে আনারকে খুনের সময় ঘটনাস্থলে ছিলেন না আক্তারুজ্জামান শাহীন। ১৩ মে আনারকে খুন করা হলেও ১০ মে শাহীন দেশে ফিরে আসেন। সবকিছু দেখভালের দায়িত্ব দেয়া হয় এ সিয়ামকে। লাশ গুমের দায়িত্বও ছিল সিয়ামের হাতে।

হত্যার মিশন বাস্তবায়নের পর শাহীন ফের ভারতে গেলে এই সিয়ামকে সঙ্গে করে নেপালে চলে যান তিনি। খুনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকাতেই মাস্টারমাইন্ড শাহীন তার সহকারী সিয়ামকে নেপালে আত্মগোপনে রেখে নিজে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।

 

একাত্তর/আরএ
টাইমলাইন: আনোয়ারুল আজিম আনার
০৩ জুন ২০২৪, ০৯:৪২
আনার হত্যা: সিয়াম কী করতেন জানে না পরিবার
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
নরসিংদীতে সংঘটিত একটি ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই মূলহোতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর