ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশে সোপর্দ করলো নারী শিক্ষার্থীরা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের এক নেত্রীকে রাস্তা থেকে ধরে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ওই নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে কোতোয়ালি থানাধীন জিপিওর সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক নারীর নাম  কানিজ ফাতেমা লিমা। তিনি চট্টগ্রামে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য এবং সরকারি কর্মচারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই নারীকে জিপিওর সামনে দেখতে পেয়ে ১০-১৫ জন নারী শিক্ষার্থী তাকে ঘিরে ফেলেন। এ সময় ওই নেত্রীর সঙ্গে শিক্ষার্থীদের তর্ক হয় এবং শিক্ষার্থীরা তাকে আওয়ামী লীগের দোসর বলে আখ্যায়িত করেন। ওই নেত্রীর সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রীর ছবি (সাদা কাগজে প্রিন্ট করা) দেখায় শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে তাকে নিয়ে কোতোয়ালি থানার উদ্দেশে রওনা হন। এ সময় আটক নারী মোবাইল ফোনে কথা বলতে চাইলে শিক্ষার্থীরা ফোন কেড়ে নিয়ে রেখে দেন। একপর্যায়ে ওই নেত্রী সড়কের ওপর বসে পড়েন। পরে সেখান থেকে তাকে তুলে নিয়ে থানায় সোপর্দ করা হয়।

আটক করা নারী শিক্ষার্থীরা বলেন, এই নারী আওয়ামী সরকারের সাবেক বিভিন্ন মন্ত্রী ও নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে।  এছাড়াও তিনি সাবেক মেয়র রেজাউল করিমের আস্থাভাজন। 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম জানান, শিক্ষার্থীরা এক নারীকে ধরে থানায় সোপর্দ করেছে। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী বলে জানতে পেরেছি। ওনার বিষয়ে যাচাই-বাছাই চলছে। এরপর কোনো অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর