সেনা হস্তক্ষেপে কুমিল্লায় যান চলাচল স্বাভাবিক

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পিএম

কুমিল্লায় পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে চলা সড়ক অবরোধ কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত ও জনভোগান্তি এড়াতে সেনাবাহিনীর হস্তক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা পলিটেকনিক ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী পলিটেকনিক্যাল প্রতিষ্ঠানের প্রশিক্ষকদের নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় প্রত্যাহার এবং ছয় দফা দাবিতে কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ী এলাকায় অবরোধ সৃষ্টি করে। 

সেনাবাহিনীর টহল দল আকাশে ফাঁকা গুলির মাধ্যমে উত্তেজিত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। এতে কোনো ছাত্র-ছাত্রী হতাহতের ঘটনা ঘটে নাই। যার পরিপ্রেক্ষিতে, দুপুর একটা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে অবরোধটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে কোটবাড়ী বিশ্বরোড পর্যন্ত বিস্তৃত থাকলেও পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত বিস্তৃতি লাভ করে। দুই ঘণ্টাব্যাপী এই অবরোধ কার্যক্রমে মহাসড়কে তীব্র যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়। জেলা প্রশাসন, পুলিশ এবং টেকনিক্যাল বোর্ড কর্তৃপক্ষের হস্তক্ষেপ সত্ত্বেও অবরোধ কর্মসূচি চলমান থাকে এবং তা ক্রমান্বয়ে বিশৃঙ্খলায় রূপ নেয়। প্রাথমিকভাবে শান্তিপূর্ণ সব চেষ্টা ব্যর্থ হলে অধিক মাত্রায় ক্ষয়ক্ষতি রোধ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অবরোধ ছত্রভঙ্গের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই প্রেক্ষিতে সেনাবাহিনীর টহল দল আকাশে ফাঁকা গুলির মাধ্যমে উত্তেজিত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। 

অভিযান চলাকালীন অবরোধে নেতৃত্ব দেওয়ায় কুমিল্লা পলিটেকনিকের সপ্তম সেমিস্টারের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইমুন ইসলাম নোমান নামে এক ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নোমানের বাড়ি নাঙ্গোলকোট। 

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর