নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ১৩ মে ২০২৫, ০৯:৫৫ পিএম

নোয়াখালীতে এক মাটি ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহটি খালে ফেলে দেওয়ার সময় দেখে ফেলেন স্থানীয়রা। এসময় তারা ধাওয়া দিয়ে দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে নিজ বাড়ি থেকে ওই ব্যবসায়ীকে তুলে নেওয়া হয়। পরে হত্যার পর বিকেলেই বেগমগঞ্জ উপজেলার পালোয়ান পুলের কাছে একটি খালে মরদেহটি ফেলে দেওয়ার সময় দুই জন জনতার হাতে আটক হয়।

নিহতের নাম জাকির হোসেন (৩৯)। তিনি ওই এলাকার  রফিক উল্যাহ মিস্ত্রির ছেলে। 

আটকরা হলেন- অটোরিকশার চালক ও গাড়িতে বাবু (৩৬)।

স্থানীয়রা জানান, জাকির যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। ২০২৩ সালের এক ডিসেম্বর র‌্যাবের অভিযান তিনি অস্ত্রসহ গ্রেপ্তার হন। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে ছিলেন। পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তিনি তাবলিগে চলে যান। কয়েক মাস আগে সবার কাছে ক্ষমা চেয়ে এলাকায় আসেন। এরপর তিনি এলাকায় মাটির ব্যবসা শুরু করেন। কয়েকদিন আগ থেকেই প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার বিরোধ তুমুল আকার ধারণ করে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম জানান, সোনাপুর বাজারে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মাটি কাটার ভেকু মেশিন পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে জাকিরের বিরুদ্ধে। এ নিয়ে ঝামেলা চলছিলো। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরে দুর্বৃত্তরা সিএনজিচালিত অটোরিকশায় করে জাকিরকে প্রথমে তার বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে হত্যা করে। পরে মরদেহ ফেলে দেওয়ার সময় দুই জন আটক হন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। হত্যাকারীদের ধরতে খোঁজ চলছে।

তিনি আরও জানান, জাকিরের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় হত্যা, ডাকাতিসহ মোট ১১টি মামলা রয়েছে। এছাড়া বেগমগঞ্জ মডেল থানায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। 

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর