বিএনপি ক্ষমতায় না গেলে দেশ গভীর সঙ্কটে পড়বে: বুলু

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একটি সৎ ও জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় না আসে, বেগম খালেদা জিয়ার সরকার যদি না গঠন হয় তাহলে বাংলাদেশের ভাগ্য চরম অনিশ্চিত হয়ে পড়বে। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো একটি সরকার গঠনে সবাইকে বিএনপিতে ভোট দেওয়ারও আহবানও জানান তিনি। 

রোববার (১২ অক্টোবর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার আট নম্বর ওয়ার্ডে নারীদের নিয়ে উঠান বৈঠক ও বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উঠান বৈঠকে বুলু বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আগের মতো অর্থনীতির চাকা, কলকারখানা চালু এবং মানুষের উন্নয়ন হয় সে রকম একটি দক্ষ সরকার গঠনে আগামীর ভোট অত্যন্ত গুরত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, এ দেশের মানুষ পিআর-টিআর এগুলো বোঝে না। তাই পিআরের কথা বলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে।

চৌমুহনী পৌরসভার বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন বরকত উল্লাহ বুলুর স্ত্রী  ও বিএনপির নেত্রী শামীমা বরকত লাকী, বেমগগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসসহ আরও অনেকে।     

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর