দেশ উগ্র ও ধর্মান্ধদের হাতে যাবে তরুণরা এমন সিদ্ধান্ত নেবে না: বুলু

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১০:০৪ পিএম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় সাড়ে তিন কোটি তরুণ ভোটারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কে রাষ্ট্র পরিচালনা করবে। তাই তারা এমন কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করবেনা যাতে দেশ উগ্র মৌলবাদ ও ধর্মান্ধদের হাতে চলে যায়। 

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনে’র উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বুলু বলেন, বিদেশে আমাদের কোনো প্রভু নাই, আছে বন্ধু। যাদের প্রভু রয়েছে তারা সে সব দেশে চলে গেছে। তাই আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে যেভাবে আমরা বাংলাদেশকে গড়ে তুলেছি সেভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবো।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, নোয়াখালী বিভাগ ঘোষণা দাবিতে দেশে আন্দোলন চলছে। হাজার হাজার নোয়াখালীবাসী রাস্তায় নেমে পড়েছে। দেশের জনপ্রিয় ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িরও বৃহত্তর নোয়াখালী তথা ফেনীতে। নোয়াখালী বিভাগ চাই এবং আমরা এটি আদায় করে নেবো। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন হবে। 

খেলার নির্ধারিত সময়ে সাত নম্বর ওয়ার্ড ও এক নম্বর ওয়ার্ডের দল গোল করতে না পারায় তা টাইব্রেকারে গড়ায়। এতে তিন-দুই গোলে সাত নম্বর ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হয়। 

এসময় নাটেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাখওয়াত উল্যাহ সাকুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরকত উল্লাহ বুলুর স্ত্রী ও বিএনপি নেত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক দিদারুল আলম দিদার, সদস্য সচিব কুতুব উদ্দিন সানিসহ জেলা ও উপজেলা বিএনপি. যুবদল ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর